অশোক ব্যানার্জী — সত্তর ঊর্ধ্ব বয়সে এখন
বসন্তের ছোয়া নেই
শীতের রুক্ষ স্পর্শ আজ
সারা দেহ মনে তেই!
ক্রমে ক্রমে আমি সংকুচিত,
মনের আবেগ যত
শেষ হয়ে গেছে ধীরে ধীরে সব
পাই না আগের মতো
কোনো কাজে উৎসাহ
মন ভরে গেছে বিষণ্ণতায়! এটাই কি তবে জীবন থেকে
বসন্তের চির বিদায়?
আবার ভাবি ওই ত ওরা
ছোট ছোট ছেলে মেয়ে
ওরাই ত সব বসন্তের ফুল
চারি দিকে আছে ছেয়ে !
ওরা আজ কুড়ি, বিকশিত হোক,
ওদের সবুজ মন
পূর্ণতা পাক, সুরভী ছড়াক
দিকে দিকে সারা ক্ষন ।
ওদের আবেগ,ওদের উৎসাহ,
আনন্দ , কলরব,
ফিরিয়ে আনুক আমার
বসন্ত উৎসব !
আমার বসন্ত উৎসব ! ……….
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment