বাবলু ভট্টাচার্য: ঢাকা, আজ ২২মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ইংরেজিতে বলা হয় International Day for Biological Diversity. বৈশ্বিক পরিমন্ডলে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ও সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে দিবসটি গুরুত্বপূর্ণ। এ বছর দিবসটির ছাব্বিশ বছর পূর্তি হচ্ছে। ২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে সমগ্র পৃথিবীতে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। জীববৈচিত্র্য বলতে বৈচিত্র্যময় জীব অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সমষ্টি এবং সম্মিলিতভাবে এদের সৃষ্ট প্রতিবেশকে বোঝানো হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি; মানুষের জীবনযাপনে বিলাসিতার আধিক্য জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। মানুষই যেহেতু জীববৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী; রক্ষাও মানুষেরই দায়িত্ব। তাই আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব বাসযোগ্য বিশ্ব রেখে যেতে বর্তমান প্রজন্মকেই জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্ব নিতে হবে।
আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস…..
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment