Press "Enter" to skip to content

সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।

Spread the love

স্টাফ রিপোর্টার : সুভাষগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬। সুভাষগ্রাম শান্তি সংঘের পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে শিবিরের উদ্বোধন করেন রাজপুর-সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার। সঙ্গে ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের শান্তি সংঘের সদস্যরা। শতাধিক মানুষ এই শিবিরে রক্তদান করেন। ২৭ তম বর্ষে পদার্পণ করেছে শান্তি সংঘের এই মহান উদ্যোগ। শান্তি সংঘের পক্ষ থেকে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ওম ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রবিবার এই রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করে। এদিনের শিবিরে যে সমস্ত মানুষরাই রক্তদান করেছেন তাদের ধন্যবাদ জানান কাউন্সিলর মিলন সরকার। তিনি বলেন রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। একমাত্র মানুষের শরীর থেকেই রক্ত তৈরি হয়। সেই রক্ত যারা দান করছেন মুমূর্ষ রোগীদের জন্য। তাদের এই মহান দান কে সর্বাগ্রে সাধুবাদ জানাই। ২১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এবং আরো বেশ কিছু ক্লাব সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগে সব সময় সংগঠনগুলি পাশে থাকবো বলে জানিয়েছেন কাউন্সিলর। গরম পড়ার সাথে সাথে রক্তের চাহিদা একটু বেড়ে যায়। সেই রক্তের ঘাটতি পূরণ করতে ক্লাব সংগঠনগুলিকে আরো বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মিলন সরকার।

More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.