নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ জানুয়ারি, ২০২৪। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়েপড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল।
কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা।
আরো উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসন্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মৈপীঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশন এর তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন।
সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment