নিজস্ব প্রতিনিধি : গুয়াহাটি/কলকাতা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬। গুয়াহাটিতে অনুষ্ঠিত ইনকাম-ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন -এর দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার কমরেড সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এর ফলে দেশের আয়কর আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে আবারও বাংলার নেতৃত্ব প্রতিষ্ঠিত হল।
উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক বছর ধরে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলার আর এক কৃতি সন্তান কমরেড ভাস্কর ভট্টাচার্য। তবে এ বার তিনি নির্বাচনে অংশ নেননি। তা সত্ত্বেও সংগঠনের শীর্ষপদে বাংলার প্রতিনিধির নির্বাচিত হওয়ায় রাজ্যের আয়কর আধিকারিকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, আধিকারিকদের স্বার্থরক্ষা, প্রশাসনিক সংস্কার এবং পরিষেবা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত সভাপতি কমরেড সায়ন্তন বন্দ্যোপাধ্যায় সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় সর্বশক্তি নিয়োগের আশ্বাস দেন।
বৃহস্পতিবার সায়ন্তনবাবু কলকাতায় ফিরে আসেন। সংগঠনের বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি কে বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান অনুপম মজুমদার ও সংগঠনের অন্য সদস্যরা।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন নীতি ও পরিষেবা সংক্রান্ত ইস্যুতে সক্রিয় ভূমিকা নেবে। বাংলার নেতৃত্বে সর্বভারতীয় মঞ্চে সংগঠনের অবস্থান আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।
সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।

More from FinanceMore posts in Finance »
- ICSI organizes Indian Technical and Economic Cooperation (ITEC) Programme under the aegis of the Ministry of External Affairs….
- Power Finance Corporation Limited to tap Capital Market to raise up to Rs. 5,000 crore via public issue of Secured NCDs….
- Airtel Payments Bank Deploys 24×7 Banking Kiosk at Gangasagar Mela 2026 to Support Pilgrims’ On-Ground Banking Needs….
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- ICSI commemorates 25 years of ICSI National Awards for Excellence in Corporate Governance….
- HDFC Bank Conducted Over 4000 Cyber Fraud Awareness Workshops in the Country….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
More from InternationalMore posts in International »
- এস বি আই পেনশনার এসোসিয়েশন কলকাতা জোনাল কমিটির ব্যবস্থাপনায় ও ডিশান হাসপাতালের সহায়তায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার….।
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।

















Be First to Comment