শিখা দেব : গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি, ২০২৬। এবারের সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা দলের স্বীকৃতি পেল সার্ভিসেস। রবিবার আসামে ফাইনাল খেলায় সার্ভিসেস ১-০ গোলে হারিয়ে দিল কেরালাকে। নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ঐ সময়ে অভিষেক পাওয়ারের গোলে কেরালাকে হারিয়ে দিল সার্ভিসেস। এই জয়ে ৮ বার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ান হলো সার্ভিসেস। ফাইনাল রাউন্ডে চেনা ছন্দে না থাকলেও, শেষ ৪টে ম্যাচে জয় পেয়েছে। ম্যাচের সেরা অভিষেক পাওয়ার। পাঞ্জাবের হিমাংশু জাংরা ৯টা গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন।
এদিন টুর্নামেন্টে কেরালা ফেভারিট থেকেও ট্রফি জিততে পারল না। পরপর দু’বছর ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গেল। গতবার তারা বাংলার কাছে হার স্বীকার করে।
কেরালাকে পরাস্ত করে সার্ভিসেস ট্রফি জিতে শিরোনামে উঠে এলো।











Be First to Comment