পারিজাত মোল্লা : শ্রীরামপুর, ২৩ জুন ২০২৪। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমে থাকা মামলার পাহাড় কমাতে সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।এতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে। শনিবার হুগলির শ্রীরামপুর আদালতে বসলো জাতীয় লোক আদালত। হুগলি জেলা ও দায়রা বিচারক (জেলার জাতীয় লোক আদালতের চেয়ারম্যান) শ্রী শান্তনু ঝার নেতৃত্বে জেলা জাতীয় লোক আদালতের শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ এর পরিচালনায় শ্রীরামপুরে ৮ টি বেঞ্চ বসে।এছাড়া চুঁচড়ায় ৯ টি,আরামবাগে ৬ টি এবং চন্দননগরে ৩ টি সর্বমোট হুগলি জেলায় ২৬ টি বেঞ্চ বসেছিল বলে জানান হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার সাহানা খাতুন। এদিন শ্রীরামপুর আদালতে ৫ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রীমতী শিউলি রায়ের সাথে ‘সাম্মানিক’ বেঞ্চ জাজ হিসাবে ছিলেন আইনজীবী শ্রীমতী শুভ্রা লাহিড়ী এবং আইনী সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন। সংশ্লিষ্ট বেঞ্চে আরোহন ফাইন্যান্স লিমিটেড এবং ইউকো ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলা গুলির শুনানি হয়। উভয়পক্ষের সম্মতিতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে বলে জানা গেছে।
শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি হলো…..।

More from CourtMore posts in Court »
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের…।
- স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
- এটিএম কার্ড ফিরিয়ে দিল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবক কে!….
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর….।
- তিন দিন ব্যাপী আইন নিয়ে সেমিনার আয়োজিত হলো কিংস্টন কলেজে….।
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।












Be First to Comment