নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ ডিসেম্বর, ২০২৫। গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ,পত্রিকা, পত্রাবলী ও বৈষ্ণব পাণ্ডুলিপির আকর স্থান বাগবাজার গৌড়ীয় মিশন গ্রন্থাগার। গ্রন্থাগারের সমস্ত গ্রন্থ বৈষ্ণব অনুরাগী পাঠক, ভক্ত, ছাত্র, শিক্ষক,গবেষক সহ সারা বিশ্বে জ্ঞান পিপাসু মানুষের কাছে সহজলভ্য করতে বাগবাজার গৌড়ীয় মিশনে একটি ডিজিটাল লাইব্রেরির শুভ উদ্বোধন হল। এই কাজে সহযোগিতা করেছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন গৌড়ীয় মঠের আচার্য্য ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ। গৌড়ীয় মিশন বুকস ডট কম নামে (gaudiyamissionbooks.com ) নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ডিজিটাল গ্রন্থাগারের সহজেই নাগাল পাবেন পাঠকরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ট্রাস্টি এবং ডিন ড. সুমন্ত রুদ্র, এশিয়াটিক সোসাইটির এডমিনিস্ট্রেটর কর্নেল অনন্ত সিনহা, সেন্ট জেভিয়ার্স কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. তিন্নি গোস্বামী।
গৌড়ীয় মঠের সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, গৌড়ীয় মিশন হল একটি শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠান এবং ধর্মপ্রচারক সংগঠন। এটির প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন শ্রীমদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এখানকার গ্রন্থাগার খুবই সমৃদ্ধ। গৌড়ীয় বৈষ্ণব বিষয়ক বহু গ্রন্থ, ভগবত গীতা,রামায়ণ, মহাভারত, পুরাণ সহ বহু পাণ্ডুলিপিও রয়েছে। বর্তমানে সারা বিশ্বব্যাপী পুরনো ঐতিহ্যকে বাঁচানোর বিশেষত পুরনো গ্রন্থ, পাণ্ডুলিপি ইত্যাদি ডিজিটাইজেশনে এক বিপ্লব শুরু হয়েছে। তাই তাদের গ্রন্থাগারে থাকা দুষ্প্রাপ্য বই এবার সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে মধুসূদন মহারাজের তত্বাবধানে এই কাজ সম্পূর্ন হয়। গবেষক, শিক্ষক, ছাত্র,সাধারন পাঠকরা এই গ্রন্থাগার ব্যাবহার করতে পারবেন ঘরে বসে। তিনি আরও বলেন, ভক্তিসিন্ধান্ত সরস্বতী প্রভুপাদের ১৫০ বছরের জন্মবার্ষিকীতে গৌড়ীয় মিশনে এই ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন খুবই তাৎপর্যপূর্ণ।
ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র বলেন,গৌড়ীয় মিশনের বই ডিজিটাইজ হওয়ায় একদিকে যেমন গৌড়ীয় গ্রন্থ ছাত্র,গবেষক, শিক্ষক ও সাধারণ পাঠকের কাছে পৌঁছে যাবে তেমনি আগামীদিনে গৌড়ীয় বিষয়ক গবেষণার কাজ আরও তরান্বিত হবে।
শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।














Be First to Comment