মধুমিতা শাস্ত্রী: ৩০মার্চ ২০২০ ২১ দিন ব্যাপি সারাদেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে দেশের মনুষ গৃহবন্দি। মানুষের স্বাভাবিক জীবনযাপন নানান সমস্যায় জর্জরিত। আর পাঁচটা মানুষের থেকে বেশি সমস্যায় পড়েছেন দেশের বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ দপ্তরের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে একটি চিঠি প্রেরণ করা হয়। এই চিঠিতে উল্লেখ করা হয় যে, যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁদের নিয়মিত পরিচর্যা ও পরিসেবার প্রয়োজন। এমনকী এদের মধ্যে অনেকই আছেন যাঁরা অন্যের সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিনের কাজকর্ম ও জীবনযাপনে অন্যের সাহায্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের এই সমূহ সমস্যার কথা জানিয়ে দপ্তরে একাধিকবার ফোন আসে। তবে এই বিষয়টিও স্মরণে রাখতে হবে যে, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে তাঁরা যাতে ন্যুনতম পরিসেবাটুকু পায় তা সুনিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।
লকডাউনে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন…..
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment