গোপাল দেবনাথ : কলকাতা, ২রা জানুয়ারি, রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ৩৮তম স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয় কেশব চন্দ্র স্ট্রিটের ব্রাহ্মসমাজ হলে। এই রক্তদান শিবিরে প্রায় ১০০জন মানুষ এই মহতী উদ্যোগে সামিল হয়ে রক্তদান করেন। এই সকল রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হয়ে ছিলেন বিধায়ক শ্রীমতি স্মিতা বক্সী, তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় বক্সী, বাবুন ব্যানার্জী, ৪০নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না দাস, পৌরমাতা সাধনা বোস, ৩৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী, ৪০নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ বোস, সৌম্য বক্সী, কাশীনাথ দাস, প্রবন্ধ রায়, সঞ্জয় রায়, চঞ্চল মুখার্জী, নূপুর মুখার্জী, অভিজিৎ মন্ডল, রাজীব গোলচা, সাংবাদিক রনি রায়, মৃত্যুঞ্জয় রায়, শ্রীমতি লক্ষ্মী দাস, শিউলি গোমস রাম্মানি সহ বিশিস্ট ব্যক্তিবর্গ। এই দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রায় ১৫০জন দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন বিশিস্ট অতিথি বর্গ সহ সমাজসেবী গণ। আজকের দিনে প্রতিটি রক্তদান শিবিরে যেখানে নানাবিধ উপহারের প্রলোভন দিয়ে রক্ত সংগ্রহ করা হয়। এই শিবিরে দেখা গেল বিপরীত দৃশ্য। বিনা উপহারে রক্তদান নিয়ে এত উৎসাহ সাধারণ রক্তদাতাদের মধ্যে যা সত্যি অবাক করে দেয় এবং স্বেচ্ছায় রক্তদানের সার্থকতা লাভ করে। প্রয়াত রতন দত্তের সমাজ সেবার কথা মানুষ আজও ভুলতে পারিনি। তারই দেখানো পথে এগিয়ে চলেছে এই সমাজ সেবার কর্মকান্ড।















Be First to Comment