নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। আগামী মঙ্গলবার ৩ মার্চ দোল পূর্ণিমা। বাঙালিদের রঙের উৎসব হল দোল এবং অবাঙালিদের হোলি। এই রঙের উৎসব সারা বিশ্বজুড়ে আয়োজিত হবে। ওই দিনই আমাদের দেশ তথা এই রাজ্যের সর্বত্র রাধা কৃষ্ণের দোল উৎসব আয়োজিত হবে। এই দোল উৎসব কে মাথায় রেখে আমাদের প্রতিনিধি বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার এর সাথে যোগাযোগ করেন এবং একান্ত সাক্ষাৎকারে জানতে পারেন গৌতমবাবু বলেন আগামী রবিবার ১ মার্চ ২০২৬, বসন্ত উৎসব আয়োজিত হবে বিকেল চারটের সময়ে। আপনারা সকলে আসবেন বিধান শিশু উদ্যানে। ঠিক বিকেল চারটে থেকে শুরু হবে পদযাত্রা।উদ্যানের সমস্ত বিভাগের সভ্যসভ্যা এবং তাদের অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকাসহ আমাদের সকল শুভানুধ্যায়ীরা আসুন বিধান শিশু উদ্যানে। মেতে উঠি উৎসবের আনন্দে। নাচে, গানে, আবৃত্তিতে, পদযাত্রার মাধ্যমে সফল করে তুলি আমাদের বসন্ত উৎসব উদযাপনকে। আবিরের রঙে রঙিন হয়ে উঠুক আমাদের এই উৎসব। সঙ্গে থাকবে আমাদের মনের মানুজনের গানের দল- দোহার। যাঁরা না থাকলে আমাদের এই উৎসব সম্পূর্ণই হয় না। এবছর আমরা পাচ্ছি দেবাশিস কুলভী ও তাঁর বন্ধুদের। যাঁদের সমবেত হাতের যাদুতে শ্রীখোলবাদন হাজার হাজার শ্রোতাকে মুগ্ধতার জগতে নিয়ে যায়।*
*কাল রবিবার (১ মার্চ,২০২৬) বিকেল ঠিক চারটের সময়ে বিধান শিশু উদ্যান থেকে পদযাত্রা শুরু হবে। হাডকো মোড় থেকে কাঁকুড়গাছি মোড় ঘুরে আবার বিধান শিশু উদ্যানে ফিরে আসবে। এই ছোট্ট যাত্রাপথটুকু ছন্দময় করে তুলবেন দেবাশিস কুলভী ও তাঁর সহশিল্পীদের শ্রীখোল বাদন এবং ‘দোহার’-এর বন্ধুদের গান। আমরা সবাই হাঁটতে হাঁটতে গলা মেলাবো তাঁদের সঙ্গে। আর আমাদের কলাকেন্দ্রের সভ্যসভ্যারা তো আছেই। রঙিন শাড়ির সঙ্গে ফুলের অলঙ্কারে সজ্জিত হয়ে নৃত্যের ছন্দে পদযাত্রাকে অন্য রূপ দেবে।উদ্যানে ফিরে এসে কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে সমবেত শ্রীখোলের ছন্দে সান্ধ্য অনুষ্ঠানের শুভ সূচনা। উদ্যানের সভ্যসভ্যাদের অনুষ্ঠানের পরেই দোহারের গান।
একটা সময়ে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। তবে আমাদের এই বসন্ত উৎসবে শুধুমাত্র আবির ব্যবহৃত হবে। সঙ্গে করে কোনোরকম রঙ আনা চলবে না। সেই আবির বিধান শিশু উদ্যান থেকেই দেওয়া হবে। ফুলের মালাও উদ্যান থেকেই দেওয়া হবে। সবাই সময় মতো আসবেন এই অনুরোধ রইলো।
রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।

More from CultureMore posts in Culture »
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
- শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- মুম্বাইতে কোল ইন্ডিয়া লিমিটেড-কে ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান….।
More from InternationalMore posts in International »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- এস বি আই পেনশনার এসোসিয়েশন কলকাতা জোনাল কমিটির ব্যবস্থাপনায় ও ডিশান হাসপাতালের সহায়তায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার….।
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।










Be First to Comment