Press "Enter" to skip to content

যুদ্ধ চলছে মরছে মানুষ ধ্বংস হচ্ছে শহর নগর…।

Spread the love

হুঁশিয়ার
—————————————
অশোক ব্যানার্জী
—————————————
যুদ্ধ চলছে মরছে মানুষ
ধ্বংস হচ্ছে শহর, নগর
ছোট ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা
রেহাই নেই কারো, কিছু বর্বর
হৃদয়হীন যুদ্ধবাজের কাণ্ড দেখে
স্তম্ভিত আমি, স্তম্ভিত সবাই,
স্তম্ভিত সারা বিশ্ব বলছে,
যুদ্ধ নয় শান্তি চাই।
কে তুমি আজ হৃদয়হীন

মনুষ্যত্বকে দূরে ঠেলে রেখে
আধুনিক সব মারনাস্ত্রের
প্রয়োগ করছ মৃত্যু এঁকে।
ওই যে শিশু কিছুদিন আগে
পৃথিবীর আলো সদ্য দেখেছে
তোমার অস্ত্র তাকেও ছাড়েনি
মৃত্যুর টিকা কপালে এঁকেছে !
অবিলম্বে যুদ্ধ থামাও
নইলে পরিণাম ভয়ঙ্কর
অন্ধকার যুগ আসবে নেমে
সভ্যতাকে দিয়ে কবর !
হে মূঢ় ধূর্ত অর্বাচীন
জানো না তোমার পরিণতি কী,
তোমার অহঙ্কারের পরিণামে
চরম শাস্তির অপেক্ষায় আমি।
আমি মানে জেনো আমি নয় শুধু
নৃশংসতা চায় না যারা
যুদ্ধ বিরোধী সবাই জেনো
তোমার শাস্তি চাইছে তারা।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.