নিজস্ব প্রতিনিধি : কাকদ্বীপ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪।ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব । ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এইবছর নবম বর্ষে পদার্পণ করলো। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৮টি দেব-দেবীর জীবন্ত প্রতিরূপ, ২১টি হরিনামের দল, ২১জন মহিলা ঢাকি, ৫০জন ব্রতচারী স্কুল ছাত্র ছাত্রী ও ৩১জন আদিবাসী মায়েদের নৃত্য, ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
এই প্রণব রথের মহারথী হিসাবে রাখা হয় আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ও সারথী স্বয়ং ভগবান শিবের মুর্তি ।
স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ আবির্ভাব তিথি উপলক্ষে ১২৯টি ধূনাচি, ১২৯টি শঙ্খ ধ্বনি ও ১২৯টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সঙ্ঘ সন্ন্যাসী ও গুণীজনের নেতৃত্বে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে রবিবার সন্ধ্যায় প্রনব রথের যাত্রা শুরু হয়। তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদীঘাট, মা মনসা মন্দির, মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজন নগর শিতলা-বিশালাক্ষ্মী মন্দির হয়ে নানা ট্যাবলো দিয়ে সুসজ্জিত রথ গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে ।
শান্তি ও কল্যাণের সংকল্পে এই রথ পরিক্রমায় স্থানীয় প্রশাসন সহ পথের দুইধারে শতশত উৎসাহিত মানুষের সমাগম ঘটে।
মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা….।

More from CultureMore posts in Culture »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..














Be First to Comment