নিজস্ব প্রতিনিধি : মন্মথপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬।ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ-এর ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও পুণ্যময়ী মাঘীপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হল ১১তম প্রণব রথযাত্রা। মানবকল্যাণের আদর্শ ও শাস্ত্রসম্মত ধর্মাচরণের সমন্বয়ে তাঁর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই রথযাত্রার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
দুপুর ঠিক ২টোয়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমস্ত ধর্মীয় বিধি মেনে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় রথের বর্ণাঢ্য পরিক্রমা। আয়োজকদের ভাষায়, এই রথের সারথি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং রথের মহারথী স্বামী প্রণবানন্দজী মহারাজ এই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হয় গোটা শোভাযাত্রা।
প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই পরিক্রমায় ভক্তির সঙ্গে মিলেমিশে যায় লোকসংস্কৃতির নানা রূপ। পথের দুই ধারে ভিড় করা হাজারো দর্শক উপভোগ করেন মহিলা ঢাকীদের তালে তালে বাজনা, আদিবাসী নৃত্য, ‘মোটুরাম’, শিশুদের ব্রতচারী নৃত্য, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ব্যান্ডের সুরেলা পরিবেশনা। চোখ জুড়ানো দৃশ্য তৈরি করে বিভিন্ন দেব-দেবীর জীবন্ত সাজে সজ্জিত ছোট ছোট শিশুদের অংশগ্রহণ।
রথযাত্রার রুট পৌঁছায় মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয়ে বাঁশতলা বাজার ও গঙ্গা আরতি বেদী, গিরিরচক বিশালক্ষ্মী মন্দির, জেলেপাড়া হরিবাসর, মনসাতলা, প্রণবানন্দ বিদ্যামন্দির ও বিজননগর দুর্গানগর শীতলা বিশালক্ষ্মী মন্দির হয়ে শেষে মন্মথপুর প্রণব মন্দিরে এসে সমাপ্তি।
এই পবিত্র দিনে চলমান মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ভগবান শিব ও শক্তির কাছে নিবেদন করা হয় মঙ্গলকামনা।
সার্বিকভাবে, ভক্তি, সংস্কৃতি ও সামাজিক চেতনার অপূর্ব মেলবন্ধনে মন্মথপুরের ১১তম প্রণব রথযাত্রা এ বছরও মানুষের মনে গভীর ছাপ রেখে গেল।
মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা….।

More from CultureMore posts in Culture »
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
- শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- মুম্বাইতে কোল ইন্ডিয়া লিমিটেড-কে ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান….।
More from SocialMore posts in Social »
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- FADA Distributes 1,000 Helmets in Kolkata to Strengthen Road Safety Awareness….
More from WORLD WIDEMore posts in WORLD WIDE »
- Extremely rare in Eastern India and have turned the Life Threatening situations to Instant Relief for the patients without any cut….
- Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact…
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- Pantene launches NEW Miracle Rescue Bond Repair Conditioner – the best kept hair secret of Janhvi Kapoor….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর ষোলোকলা’…।
















Be First to Comment