প্রণব ভট্টাচার্য:-হাওড়া, ৪ সেপ্টেম্বর, ২০২৩। মনিকর্ণী আখ্যানের উদ্যোগে ক্রিয়াযোগ মন্দিরের প্রতিষ্ঠা হল সাঁকরাইলে। কর্তৃপক্ষের তরফে জুলাই দাস মুখার্জি জানান, পত্রিকার তরফে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে। এদিনই তারই পুরস্কার বিতরণ হল। মোট পঁয়ত্রিশ জন শিশুর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় । মন্দিরের বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ক্রিয়া যোগের বিষয় জানুক এটাই আমরা চাই। গ্রামের মানুষকে বোঝাবার জন্যই আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা চাই গ্রামের লোক এই যোগ বিষয়ে চর্চা করুক। এই মন্দিরে নিয়মিত আসুক। গুরুজীর টানেই এখানে এত লোকজন সমবেত হয়েছেন ।ভবিষ্যতে এই উদ্যোগকে আরো বড় আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আগত অভিভাবকরা এদিন উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। ক্রিয়াযোগ নিয়ে তারা বলেন, শিশুদের মনঃসংযোগ বাড়াতে এই যোগ বিশেষভাবে সাহায্য করে। কাজে আগ্রহ বাড়ায়। শরীর -স্বাস্থ্য ও মন ভালো রাখতে সাহায্য করে। শিশুদের সঙ্গে অভিভাবকরাও এই যোগ নিয়মিতভাবে অভ্যাস করে থাকেন বলে জানা যায়। সংসার সামলে যতটা সম্ভব তাঁরা এই চর্চায় শামিল হন বলে জানান। এই যোগাভ্যাস রোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়ক বলে তারা মনে করেন । প্রথমে পনেরো জন শিশু নিয়ে এই যোগাভ্যাস ক্লাস শুরু হয়েছিল। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ জনে।দুটি ভাগে বিভক্ত করে এখন ক্লাস হচ্ছে। প্রধান পৃষ্ঠপোষক শুভঙ্কর মুখার্জি জানান, ক্রিয়াযোগ প্রাচীন একটা যোগ। এই যোগ প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। লাহিড়ী মহাশয়ের মাধ্যমে এই যোগ আবার ফিরে এসেছে । যোগী সত্যমজি আমাদের অনুপ্রাণিত করেছেন ইউটিউবের মাধ্যমে। পশ্চিমবাংলায় যাতে এই যোগের আরো প্রচার- প্রসার ঘটে সেটাই আমাদের আন্তরিক ভাবে চাওয়া। পত্রিকার বিষয়ে তিনি বলেন, এটি সমন্বয়ের পত্রিকা। সর্ব ধর্ম নিয়ে নিয়ে এখানে লেখা প্রকাশ হয়। ক্রিয়াযোগের মাধ্যমে আজ মানববন্ধন কর্মসূচিতে সামিল হল এই পত্রিকা।
মনিকর্ণী আখ্যানের উদ্যোগে ক্রিয়াযোগ মন্দিরের প্রতিষ্ঠা হল সাঁকরাইলে….।

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from HealthMore posts in Health »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- The Earliest Win Starts At Zero—Apollo Cancer Centre, Kolkata launches Campaign ZERO TO HERO for World Cancer Day….
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
- 29th ACPCON 2026 to Bring Leading Pulmonologists and Experts to Kolkata….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
More from InternationalMore posts in International »
- পাকিস্তানকে চূর্ণ করে ভারতের জয়…..।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।















Be First to Comment