পারিজাত মোল্লা : মঙ্গলকোট, ২১ মার্চ, ২০২৫। আঠারো অলি খ্যাত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদেরীর মাজার শরিফে ইফতার সামগ্রী তুলে দিল স্থানীয় থানার পুলিশ। এদিন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ প্রায় হাজারের কাছাকাছি ধর্মপ্রাণ ব্যক্তিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে এহেন উদ্যোগ বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ । কয়েকদিন আগে মঙ্গলকোটের নামোহাট এলাকায় মঙ্গলচণ্ডী পুজোয় হাজার হাজার দর্শনার্থীদের জন্য জলছত্রের আয়োজন করেছিল মঙ্গলকোট থানার পুলিশ। প্রসঙ্গত, গত বছর ‘এমএসডিপি’ ব্লক মঙ্গলকোটে দেড়শোর বেশি পথভিক্ষুকদের নুতন বস্ত্র তুলে দিয়েছিল এই থানার পুলিশ।
মঙ্গলকোট পুলিশ ইফতার সামগ্রী বিতরণ করলেন….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment