গোপাল দেবনাথ/সুজিৎ চট্টোপাধ্যায়:কলকাতা,১৪ই ফেব্রুয়ারি ২০২০ গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর তালিকায় অস্ট্রেলিয়ান নাগরিক জেমস্ হ্যারিসন এর ৮১বছর বয়সে ১৭৩ বার নিজের রক্ত ও প্লাজমা দিয়ে ২০ লাখ শিশুর প্রাণ বাঁচিয়েছেন।
যদিও সে দেশের নিয়ম অনুযায়ী এই শেষবারের মত রক্তদান করেছেন তিনি গত ১১ মে ২০১৯ এ। ভারতে প্রতি দুই সেকেন্ডে একজনের রক্ত দরকার হয়। এদেশে ৯০ শতাংশ পুরুষ রক্ত দান করেন । সে ক্ষেত্রে মহিলাদের সংখ্যা মাত্র ১০ শতাংশ। মূলত মহিলাদের রক্তে রেড ব্লাড সেলের অভাব ই এর কারণ। কলকাতায় ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী রক্ত সম্পর্কিত অসুখ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেঙ্গল সোসাইটি অফ হেমাটোলজি সংগঠনের তরফে এক অধিবেশন শুরু হয়েছে।
পঞ্চম বার্ষিক এই অনুষ্ঠানে নবতম সংযোজন হেমাঞ্জলি। বৈজ্ঞানিক তত্ত্ব আর তথ্যের আলোচনার পাশাপাশি ডাক্তার, রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসা সংক্রান্ত সহযোগীদের নিয়ে এবং কিছু সমাজসেবী সংগঠনের সদস্যদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবছরের অনুষ্ঠানের বিশেষ আলোচ্য বিষয়ের শিরোনাম হেমাটোলজি ব্রেকিং ব্যারিয়ারস। অর্থাৎ চিকিৎসক ও চিকিৎসা পরিষেবা নিচ্ছেন এমন মানুষদের এক আত্মিক সম্পর্ক গড়ে তোলা ।একদিকে সবাই অন্যদিকে রোগ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই।এই শত্রু রক্ত বাহিত রোগ।
এই অনুষ্ঠানের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন বেশকন ২০২০ র উদ্যোক্তাদের পক্ষে ডা: তুফান কান্তি দলুই, ডা: মৈত্রেয়ী ভট্টাচার্য, ডা: রাজীব দে, ডা: প্রান্তর চক্রবর্তী এবং ডা: প্রকাশ কুমার মন্ডল। ডাক্তারবাবু দের মিলিত বক্তব্যে যে কথাটি উঠে আসে তা হলো রক্তবাহিত রোগ যেমন রক্তের ক্যান্সার জাতীয় লিউকোমিয়া, লিম্ফোমা, মায়েলোমা,এবং অন্য অসুখ গুলি যেমন রক্তাল্পতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, অ্যাপলাস্টিক অ্যানিমিয়া, আই টি পি ইত্যাদি রক্ত আক্রান্তের সংখ্যা যেহারে বাড়ছে,সেহারে ডাক্তার , রোগী সহযোগী ব্যক্তি বা সংগঠনের সচেতনতা বাড়ছে না।
প্রশাসন, মিডিয়া এবং চিকিৎসকের মিলিত প্রচেষ্টাতেই এটা সম্ভব ।তাই সবাইকে নিয়েই এই অনুষ্ঠানের সংগঠকরা প্রয়াস চালাচ্ছেন।
বেস্কন – ২০২০ “হেমাঞ্জলি”
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment