শিখা দেব : কলকাতা, ১৬ মার্চ ২০২৪। আমরা ক্রীড়া সাংবাদিকরা সবাই অহংকার করে বলতে পারতাম আজকে একটা এক্সক্লুসিভ খবর হবেই। সত্যি তাই । পরের দিন সকালে আনন্দ বাজার পত্রিকায় সেই খবর বের হতেই হইচই পরে যেতো। এই হলো মানস চক্রবর্তী। সেই মানস চক্রবর্তীকে শনিবার আমাদের হারাতে হলো। একজন দাপুটে ক্রীড়া সাংবাদিক। অসাধারণ লেখনি। খবর কীভাবে করতে হবে তা ছিল একেবারে নখ দর্পণে । সহজে হার মানতে জানতেন না। খবরের খোঁজে। খবরের নির্যাসটা দারুনভাবে বুঝতে পারতেন।সকলের সাথে সহজ মনে মেলামেশা করতে জানতেন।
খেলার মাঠ থেকে বিনোদন জগতেও অবাধ ঘোরাফেরা ছিল। প্রচুর ব্যক্তিগত যোগাযোগ ছিল। কোনও খেলোয়াড়ের পাশে দাঁড়াতে হবে বা প্রদর্শনী ম্যাচ করতে হবে তার জন্যে এগিয়ে আসা। এটা একটা বড় গুন ছিল। সাহিত্য জগতে অবাধ ঘোরাফেরা ছিল। ময়দানের সব ক্লাবের কর্মকর্তাদের কাছে প্রিয় ছিলেন মানস দা।
আনন্দবাজার থেকে কলকাতা টিভিতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। মানস চক্রবর্তী চলে যাওয়ার খবর জানতেই ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী চিরতরে চলে গেলেন…।

More from InternationalMore posts in International »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
More from SportMore posts in Sport »
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা সার্ভিসেস…।
- প্রয়াত ফুটবলার ইলিয়াস পাশার পরিবারের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল…।
- ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত….।
- WB Wrestling Association will organize KIDS WRESTLING CHAMPIONSHIP 2026….
- Madurdaha School Celebrates Holistic Education with Sports and Culture at SATTA ULLAS 26….











Be First to Comment