নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫ ডিসেম্বর, ২০২৫। ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। স্বভাবতই তাদের মনে কিছুটা ভীতির সঞ্চার হয়। এই ভয়ভীতি কাটাবার জন্য মকটেস্টের একটা বড় ভূমিকা থাকে। বিগত প্রায় দশ বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি সহায়ক বি এস ইউ প্রয়াস মক টেস্ট পরিচালনা করছে বিধান শিশু উদ্যান। খুব সামান্য খরচ নেওয়া হয় বলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বি এস ইউ মক টেস্টে অংশগ্রহণ করতে পারে। ২০২৬ এর মাধ্যমিক প্রস্তুতির জন্য দ্বিতীয় মক টেস্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। রাজ্যব্যাপী এই মক টেস্টে কয়েক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে।
আসল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার আগে যাতে ছাত্রছাত্রীরা বি এস ইউ প্রয়াস মক টেস্টের মাধ্যমে মহড়া দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে পারে সেই জন্যই বিধান শিশু উদ্যানের এই উদ্যোগ। বিগত আট বছরে বিধান শিশু উদ্যান পরিচালিত মক টেস্টে অংশগ্রহণকারী ১৭৪ জন ছাত্রছাত্রী রাজ্য মেধা তালিকায় স্থান করে নিয়েছে।
বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।

More from EducationMore posts in Education »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….











Be First to Comment