তুষার আদিত্য : ঢাকা, ২১ এপ্রিল ২০২২। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৫ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মাননা পাচ্ছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও আসাদুজ্জামন নূর, কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সাংবাদিক – গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান এবং চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ। এই বিষয়ে বাচসাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘এই আলোকিত মানুষদের সম্মান জানাতে পারাটা আমাদের সবার জন্য অবশ্যই আনন্দের ও গর্বের।’ বিশেষ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফাল্গুনী হামিদ। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বাচসাস এর বাৎসরিক ইফতার মাহফিল। বাচসাস এর বর্তমান কমিটিতে আছেন, সভাপতি ফাল্গুনী হামিদ, সিনিয়র সহ-সভাপতি আবিদা নাসরিন কলি, সহ-সভাপতি সৈকত সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক তুষার আদিত্য, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহ, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ মানজুর, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী রাখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিমন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর সামি ও দফতর সম্পাদক নিপু বড়ুয়া। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন দাশ, আলাউদ্দিন মজিদ, আব্দুল্লাহ জেয়াদ, শফিক আল মামুন, এম এস রানা, দাউদ হোসাইন রনি, জনি হক ও ইসরাফিল শাহিন।








বারো গুণীজন পাচ্ছেন বাচসাস সম্মাননা…..।

More from CinemaMore posts in Cinema »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।














Be First to Comment