গোপাল দেবনাথ : ১৬ জুলাই, ২০২১। আজ বিশিষ্ট সাংবাদিক ও কুমুদ সাহিত্য মেলার প্রধান মোল্লা জসিমউদ্দিন টিপু’ র বাবার ৫ তম মৃত্যুবার্ষিকী। সবকিছুই আছে,নেই শুধু বাবা। প্রয়াত বাবা ( মহম্মদ নুরুল হোদা মোল্লা) দীর্ঘ ৩০ বছর বিচারক পদে ছিলেন। সদর বর্ধমান,আরামবাগ,কালনা,সিউড়ি,দাঁতন,আলিপুর,আলিপুরদুয়ার, বসিরহাট,মেদিনীপুর,গড়বেতা, শ্রীরামপুর আদালতগুলিতে ছিলেন। ছিলেন কাটোয়া মহকুমা আদালতে আইনজীবী, কাটোয়া শহরের এক স্কুলের শিক্ষক এবং কাটোয়া কলেজের আংশিক লেকচারার ছিলেন। এই কথাগুলো জানালেন মোল্লা জসিমউদ্দিন তার প্রয়াত বাবার সম্পর্কে। তিনি আরও বলেন, আমার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। ‘দ্য স্টেটসম্যান’, সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। কাটোয়ার শ্রীখন্ডে পৈতৃক ভিটা হলেও মঙ্গলকোট নুতনহাটে বাড়ি। আজকের দিনেই বাবা মারা যান ৬৮ বছর বয়সে। আমি তার আদর্শে জীবনের পথ চলার চেষ্টা করছি।
প্রয়াত বিচারকের আজ ৫ তম মৃত্যুবার্ষিকী…..।
More from GeneralMore posts in General »
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।






Be First to Comment