নিজস্ব প্রতিনিধি : হাওড়া, ২৭ জানুয়ারি, ২০২৫।সারা দেশের পাশাপাশি হাওড়া জেলা জুড়ে পালিত হল ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। রবিবার সকাল ৯ টায় বেলুড় বাজারে তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু আইটি সেল এর উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । দেশ ভক্তি গান ও নাচের তালে অনুষ্ঠানটি আরো মনোরম হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব জয়সওয়াল সভাপতি হাওড়া জেলার হিন্দি সেল , সমীর দাস পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক ও আইটি সেল ইনচার্জ,
সুব্রত মুখার্জি কাউন্সিলর উত্তরপাড়া পৌরসভা, সোফিয়া খান রাজ্য সম্পাদক সংখ্যালঘু সেল,অনুষ্ঠানের আহ্বায়ক চৈতালি চ্যাটার্জী ও সৌম ঘোষ । এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনে একাধিক কাউন্সিলর ও হাওড়া জেলা সহ বিভিন্ন জেলার একাধিক নেতৃত্ববৃন্দ।
এই অনুষ্ঠানের আহ্বায়ক চৈতালি চ্যাটার্জী তার মূল্যবান বক্তব্যে সকল দেশবাসীদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান।
সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন। একে একে সকল অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র উদ্বাস্তু আইটি সেল এর পক্ষ থেকে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment