গোপাল দেবনাথ: কলকাতা, ১৮ই জানুয়ারি ২০২০ আমরা সকলেই সমাজবদ্ধ মানুষ। পিছিয়ে পড়া ও দুঃস্থ মানুষের সেবা আমাদের সকলেরই মানবিক দায়িত্বের মধ্যে পড়ে। বিবেকানন্দের বাণী আমাদের সর্বদা স্মরণ করা উচিৎ ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’। মানব সেবাই বড় সেবা সেই কথা কথা মাথায় রেখে গরিব ও দুঃস্থ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সাংবাদিক সোমনাথ সাহা তার মা মঞ্জু সাহা এবং তার ভাই সঞ্জীব সাহা তাদের প্রয়াত পিতা সুনীল সাহার নামে গত পাঁচ বছর ধরে ‘সুনীল সাহা সেবা সংস্হা’ সমাজ সেবায় ব্রতী হয়েছে। সংবাদের দুনিয়ায় যারা আছেন তাদের প্রায় সকলেই নিউজ বেঙ্গল অনলাইন এর কর্ণধার সদা হাস্যময় সোমনাথ সাহার সাথে পরিচিত। সোমনাথ নিজের পেশার সাথে সাথে সমাজ সেবার কাজে নিজেকে ব্রতী করেছেন। অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান হয়েও তার পিতার কাছ থেকে সামাজ সেবার শিক্ষা নিয়ে সোমনাথ ও সেই পথে এগিয়ে চলেছে। বেলেঘাটায় তার নিজের এলাকা জেলেপাড়ায় এই সমাজ সেবার কাজ প্রতি বছরই উত্তরোত্তর বেড়ে চলেছে। গত ১৩ই জানুয়ারি এই অনুষ্ঠানে বহু দুঃস্থ মানুষের হাতে কম্বল ও কয়েকশো স্কুল পড়ুয়া ছেলে মেয়ের হাতে স্কুলের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিশিস্ট মানুষজন তুলে দিলেন। এই অনুষ্ঠানেই বিশিস্ট সাংবাদিকদের ‘সুনীল সাহা সমাজ সেবা সংস্থা’ ট্রফি দিয়ে সন্মান জানানো হল। এই অনুষ্ঠানেই রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন তিস্তা মুখার্জী, কবিতা ও আবৃত্তি পাঠে আবৃত্তিকার মল্লিকা ঘোষ, তাল বাদ্যযন্ত্র না থাকলেও জনগণের অনুরোধে নিজের দুই গাল বাজিয়ে দর্শকদের মুগ্ধ করে দেন পন্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন সঞ্জয় রায়, অভিজিৎ মন্ডল, অভিনেতা গুড্ডু, অভিনেত্রী ও চিত্র পরিচালিকা শিউলি রামানি গোমস, বিমল দে, ধীরু ব্যানার্জী, নৃত্যশিল্পী অমিত, পলাশ পাল, সাংবাদিক গোপাল দেবনাথ, সুবোধ মল্লিক, মৃত্যুঞ্জয় রায়, অভিজিৎ ভট্টাচার্য, ও রাজকুমার দাস। উপস্থিত ছিলেন আয়োজক সঞ্জীব সাহা ও সাংবাদিক সোমনাথ সাহার মাতা মঞ্জু সাহা।












দুঃস্থ মানুষের সেবায় ” সুনীল সাহা সেবা সংস্থা”
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment