নিজস্ব প্রতিনিধি : চন্দনবাড়ি, ২৯ জুন ২০২৪। আজ শনিবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা। অমরনাথ তীর্থযাত্রীদের জন্য এদিন থেকেই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে চন্দনবাড়িতে শুরু হয়েছে সেবাকার্য ও মেডিকেল ক্যাম্প।
এই কনকনে ঠান্ডায় তীর্থযাত্রীদের জন্য যেমন প্রতিদিন শুকনো খাবার ও চা দেওয়া হচ্ছে একইভাবে যাদের অমরনাথ পাহাড়ে ওঠার সময় শ্বাসকষ্ট বা অন্য কোন ধরনের অসুস্থতা দেখা দিচ্ছে তাদের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। চন্দনবাড়িতে অমরনাথ পাহাড়ের কোলেই তৈরি হয়েছে মেডিকেল ক্যাম্প। সেখানে সর্বক্ষণের জন্য চিকিৎসকরা উপস্থিত থাকছেন।
রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। ইতিমধ্যেই বহু মানুষ সেখান থেকে চিকিৎসা নিতে শুরু করেছেন।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, এই চিকিৎসা শিবিরের দায়িত্বে আছেন ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ ও অন্যান্য সন্ন্যাসীরা।
তিনি বলেন, জম্মু শাখা ছাড়াও সংঘের অন্যান্য শাখা কেন্দ্র থেকে এবং কলকাতা থেকে সন্ন্যাসী, স্বেচ্ছাসেবক ও চিকিৎসকের দল পৌঁছে গিয়েছেন চন্দনবাড়িতে। সেখানেই তারা ক্যাম্প করে সেবাকার্য ও চিকিৎসা শিবির চালাচ্ছেন।
অমরনাথের চিকিৎসা শিবির ছাড়াও ভারত সেবাশ্রমের জম্মু শাখায় তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ইতিমধ্যেই লঙ্গর চালু হয়েছে সঙ্ঘের উদ্যোগে। এছাড়া তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা সম্পর্কে নানাভাবে গাইড ও সহযোগিতা করছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।
চন্দনবাড়িতে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ভারত সেবাশ্রম সংঘের….।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from SocialMore posts in Social »
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।

Be First to Comment