নিজস্ব প্রতিনিধি : গঙ্গাসাগর, ২৪ জানুয়ারি, ২০২৬।সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন গঙ্গাসাগর দ্বীপের কচুবেড়িয়ার ঘাট সংলগ্ন ফুলবাড়ি শীতলা হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-এর প্রধান শিক্ষক ভোলানাথ দাস। নিজের বেতনের টাকা থেকেই তিনি আর্থিক অনুদান তুলে দিলেন বিদ্যালয়ের গরিব ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে।
সরস্বতী পুজো উপলক্ষে ফুলবাড়ি শীতলা হাইস্কুলে অনুষ্ঠিত হয় ‘শিশু ক্ষমতায়ন ও কৃতি সম্মাননা অনুষ্ঠান – ২০২৬’। এই অনুষ্ঠানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়, যারা শিক্ষা, নিয়মিত উপস্থিতি, চরিত্র গঠন এবং সহ-পাঠক্রমিক কার্যকলাপে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।
অনুষ্ঠানের মধ্যেই বিদ্যালয়ের পিছিয়ে পড়া ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভোলানাথ বাবু তাঁর নিজস্ব বেতনের টাকা থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এই মানবিক উদ্যোগে গরিব ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, যা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন আশা ও সাহস জুগিয়েছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুধু আর্থিক সহায়তা নয়, এমন মানবিক দৃষ্টান্তই আমাদের সন্তানদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস গড়ে তোলে।”
বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ আগামী দিনে একটি প্রেরণার উদাহরণ হয়ে উঠবে। এই অনুষ্ঠান কেবল ছাত্রছাত্রীদের কৃতিত্বকে স্বীকৃতি দেয়নি, বরং তাদের দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথেও অনুপ্রেরণা জুগিয়েছে।
শিক্ষক ভোলানাথ দাস বলেন, “এই বছর আমি এই উদ্যোগ শুরু করলাম। যতদিন এই স্কুলে থাকব আগামী দিনগুলোতেও প্রতি বছর গরিব ও পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from SocialMore posts in Social »
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা….।
- FADA Distributes 1,000 Helmets in Kolkata to Strengthen Road Safety Awareness….
- 52nd Foundation of CINI honored several organizations and individuals for their contributions to society…..
- মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রণবানন্দের বেশে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা….।


















Be First to Comment