নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ আগস্ট, ২০২৫। কেটে গেলে রক্ত জমাট বাঁধা একটা স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া। রক্তে উপস্থিত অনুচক্রিকা বা প্লেটলেটের সক্রিয়তায় স্বাভাবিক মানুষের শরীরে এটি হয়ে থাকে। কিন্তু বিভিন্ন রক্তের অসুখ ও রক্তের ক্যানসারে এই বিষয়টি বা কোএগুলেশন (Coagulation) অর্থাত রক্ত জমাট বাঁধা বা না বাঁধা একটা বড় সমস্যা। যেমন হিমোফিলিয়াতে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে চায় না আবার অনেক রক্তের অসুখেই শরীরের অভ্যন্তরে রক্ত ক্ষরণ ঘটে। এই কোএগুলেশন ডিসঅর্ডার ও তার চিকিৎসা নিয়ে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের’ ব্যবস্থাপনায় আমাদের এই শহর কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে একটি জাতীয় সম্মেলন – দ্বিতীয় ‘ন্যাশান্যাল কোএগুলেশন কনক্লেভ ২০২৫’। স্বভুমির রঙ্গমঞ্চে আয়োজিত এই সম্মেলনে প্রতিনিধি চিকিৎসকদের সামনে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক, গবেষক কোএগুলেশন ডিসঅর্ডার নিয়ে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও গবেষণার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শর্মিলা চন্দ, ডা. তুফানকান্তি দলুই, ডা. মৈত্রেয়ী ভট্টাচার্য্য ডা. রবীন্দ্র কুমার জেনা, ডা. সৌম্য ভট্টাচার্য্য প্রমুখ। ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের অনারারি সেক্রেটারি ডা. তুফানকান্তি দলুই তাঁর বক্তব্যে বলেন বর্তমানে চিকিৎসা গবেষনা প্রতিদিন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোএগুলেশন ডিসঅর্ডার বিশেষত হিমোফিলিয়া নিয়ে গবেষনা ও চিকিৎসাও উন্নত হচ্ছে।
এই সম্মেলনের বিভিন্ন আলোচনা এই বিষয়ে ও বিভিন্ন রক্তের অসুখের সাম্প্রতিকতম অগ্রগতি সম্মন্ধে জানতে সাহায্য করবে।
কলকাতায় দ্বিতীয় ‘ন্যাশান্যাল কোএগুলেশন কনক্লেভ ২০২৫….।

More from HealthMore posts in Health »
- Celebrate Holi Safely: Manipal Hospital Rangapani Advises Cancer Patients to Take Precautions…..
- The Wall Aarogya Strengthens India’s Preventive Healthcare Push Through Integrated Phygital Outreach Model….
- এস বি আই পেনশনার এসোসিয়েশন কলকাতা জোনাল কমিটির ব্যবস্থাপনায় ও ডিশান হাসপাতালের সহায়তায় স্বাস্থ্য বিষয়ক সেমিনার….।
- Extremely rare in Eastern India and have turned the Life Threatening situations to Instant Relief for the patients without any cut….
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- The Earliest Win Starts At Zero—Apollo Cancer Centre, Kolkata launches Campaign ZERO TO HERO for World Cancer Day….
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।











Be First to Comment