নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ আগস্ট, ২০২৪। বর্ষার শুরুতেই ডেঙ্গির আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পৌরসভা। বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন কোন বাড়িতে জল জমিয়ে রাখা হয়েছে কিনা। পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল থেকে কলকাতা পৌরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের শান্তিনগর, মানিক বন্দ্যোপাধ্যায় সরণি সহ বিভিন্ন জায়গায় মশা মারার তেল স্প্রে করা হয়। কোথাও টবে জল জমিয়ে রাখা হয়েছে কিনা তাও পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে দেখেন কোনো ব্যক্তির জ্বর হয়েছে কিনা তারও খোঁজ নেন। পুর কর্মীদের এই কাজে সহযোগিতা করেন স্থানীয় সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকর্মীরা মাইক প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে ডেঙ্গি নিয়ে নানা সচেতনতামূলক পরামর্শ দেন।
কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলার উদ্যোগ….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।












Be First to Comment