নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ নভেম্বর, ২০২৪। গত ১৯ এবং ২০ শে নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক সাধুসন্ত ও ভক্ত মন্ডলীর মূল্যবান আধ্যাত্মিক আলোচনায় অনুষ্ঠান এক বিশেষ রূপ পায়। দুদিনের অনুষ্ঠানে প্রধান প্রাপ্তি ছিল সংঘ জননী শ্রীশ্রী গুরুমার আশীর্বচন। চতুর্দিকে অরাজক পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে বেদান্ত সোসাইটির ভূমিকার উপর আলোকপাত করেন সকলের অতিপ্রিয় গুরুমা। সংঘের সন্ন্যাসীদের বেদান্ত দর্শন অনুষ্ঠানকে সমৃদ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর অঞ্চলের বিধায়ক শ্রী দেবব্রত
মজুমদার ও ১০৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অরিজিৎ দাস ঠাকুর। প্রাত্যহিক জীবনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অবদান এবং বিভিন্ন সময়ে সমাজ সেবামূলক কাজে তাদের অগ্রণী ভূমিকাকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে স্বামী শংকরানন্দজীর লেখা ‘মাইন্ড ইওর মাইন্ড’ বইটির উদ্বোধন করেন সংঘজননী শ্রী শ্রী গুরু মা। বইটি নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের জীবনে অপরিহার্য অবদান রাখবে।বুধবার সন্ধ্যায় একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে আইভিএস এর ভক্তরা এবং বাইরের আমন্ত্রিত শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রাখেন।দূর দূর থেকে আগত ভক্ত মন্ডলীকে প্রসাদ বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে দুদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান….।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….

Be First to Comment