শিখা দেব : কলকাতা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্ব খেতাব জিতে নিল ভারত। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে আয়ুষ,অভিজ্ঞান ও বৈভবদের মত তরুণ ক্রিকেটাররা ইংল্যান্ডকে দাঁড়াতে দিলেন না। ভারতের ঐতিহাসিক জয় ১০০ রানে। খেলার শুরু থেকেই আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীরা দাপটের সঙ্গে খেলতে থাকেন। ইংল্যান্ডের বোলারদের সেইভাবে পাত্তাই দেন নি। ভারতের বিধ্বংসী বৈভব সূর্যবংশীর ব্যাটে রানের ফুলঝুরি। ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪১১ রান শোভা পায়। জবাবে ইংল্যান্ডর ইনিংস শেষ হল ৩১১ রানে।
ভারতের বৈভব সূর্যবংশীর ব্যাটে আগুন ঝরতে থাকে। বৈভব মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন। তার মধ্যে রয়েছে ১৫টি চার ও ১৫টি ছক্কা। বৈভব যে ইতিহাস গড়লেন।
বৈভবের আগ্রাসী ভূমিকা দেখে সবাই অবাক হয়ে গেছেন। বৈভবের পাশে অধিনায়ক আয়ুষ মাত্রে ৫৩ রানে আউট হন। বেদান্ত ত্রিবেদী ৩২ রানে প্যাভিলিয়নে ফেরত যান। ৩১ বলে অভিজ্ঞান ৪০ রান করেন। আর বিহান মালহোত্রার ব্যাট থেকে এসেছে ৩০ রান। তার জবাবে ইংল্যান্ড দল খেলতে নামে। জিততে গেলে ৪১২ রান করতে হবে সেই লক্ষ্যে ব্যর্থ হয় ইংল্যান্ড।
যোসেফ মুরেশ ১৭ রানে আউট হয়ে যান। তবে বেন ডকিন্স ৬৬ রান করে ইংল্যান্ডের স্কোরবোর্ডকে কিছুটা ভদ্রস্থ করলেও শেষ পর্যন্ত আসল লক্ষ্যে পৌঁছতে পারেননি। ৩১১ রানে ইংল্যান্ডের শেষ হতেই জয়ের আনন্দে মেতে ওঠেন ভারতের সফল ক্রিকেটাররা।
এই নিয়ে ভারত ছ’বার বিশ্ব-চ্যাম্পিয়ন হল। খেলা শেষ হতেই জাতীয় পতাকা নিয়ে বিশ্বজয়ী তরুণ ক্রিকেটাররা সারামাঠ ছুটতে থাকেন। ভারতের এই দুরন্ত জয় ইতিহাস হয়ে রইল।











Be First to Comment