গোপাল দেবনাথ: কলকাতা, ২০শে জানুয়ারি ২০২০ “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” হাওড়া জেলার লক্ষ্মী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশন এই মূলমন্ত্র কে সঙ্গী করে এগিয়ে চলেছে সমাজসেবার কাজে। অসহায়, আর্ত, নিপীড়িত, অবহেলিত মানুষের সেবা ও পথশিশু, অন্ধব্যক্তি, থ্যালাসেমিয়া ও ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান, ডাক্তারি সেবা প্রদান, বিনামূল্যে দরিদ্র ছাত্র ছাত্রীদের শিক্ষাদান এবং আইনগত সহায়তা ও জন হিতকর কার্য করাই এই ফাউন্ডেশনের একমাত্র কর্তব্য বলে মনে করে। ইতি মধ্যে গত ১৮ই জানুয়ারি তাদের পিতৃদেব এবং মাতৃদেবীর মর্মর মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল এই সংস্থা কোনপ্রকার সরকারী বা বেসরকারী অনুদানে চালিত হয়না। কাশীনাথ দাস ও লক্ষ্মী দাসের নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে পরিচালিত হয় এই সংস্থা। গতকাল এই সংস্থার সামাজিক কর্মকান্ড সম্পন্ন হল। ৫০০জন দুঃস্থ ব্যক্তি কে বিশিস্ট অতিথিদের হাত দিয়ে বস্ত্র তুলে দেওয়া হল এবং ২৫জন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদান তুলে দিলেন সংস্থার কর্তা ব্যক্তিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সমাজ সেবার পর্ব মিটে যাওয়ার পর ছিল সংগীতানুষ্ঠানের পর্ব। সঙ্গীত পরিবেশন করেন সৈকত মিত্র, শিবাজী চট্টোপাধ্যায়। এই মহান সেবামূলক কাজে উৎসাহ দিতে হাজির হয়ে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখার্জী, অভিনেতা দেবরাজ রায়, চঞ্চল মুখার্জী, অভিনেত্রী ও চিত্র পরিচালিকা শিউলী রামানি গোমস এবং মিস্টার ফিজিক রাজ ভট্টাচার্য।














Be First to Comment