নিজস্ব প্রতিবেদকঃ : কলকাতা, ২৯ নভেম্বর, ২০২৫। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা। আমাদের রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে SIR-এর কাজ। BLO-দের মুখ্য নির্বাচনী আধিকারিক ‘হিরো’ বলে সম্মোধন করলেও দিকে দিকে BLO-দের বিক্ষোভ প্রমান করছে দিনে দিনে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন দুই BLO, কৃষ্ণনগর ও মালবাজারে। তাঁদের এই পরিণতির জন্য কমিশনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বহু BLO মানসিক চাপে কুঁকড়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক টানাপড়েন। ভিন্ রাজ্যেও একই ছবি। কিন্তু সবার একটাই প্রশ্ন কত জনের নাম বাদ পড়ছে? কত জন বাংলাদেশির নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে? এক কাকতালীয় ঘটনা ঘটছে SIR শুরু হতেই, দলে দলে পালাচ্ছে বাংলাদেশিরা। অনুপ্রবেশের চাকে ঢিল মেরেছে SIR? কত দূর এগলো ভুয়ো ভোটার ধরার কাজ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এ তুলকালাম’, ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এ তুলকালাম’….।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from T VMore posts in T V »

Be First to Comment