নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬শে অক্টোবর, ২০২৫। দুর্গাপুজো শেষ। কালীপুজোও শেষ। পশ্চিমবঙ্গে যে কোনও দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। বিহারের পর এবার বাংলার পালা। এ রাজ্যে SIR এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই আবহেই বিজেপির মুখে ১ কোটির বেশি নাম বাদের ভবিষ্যদ্বাণী শোনা গেছে। বিজেপির এই দাবি ঘিরে শুরু হয়েছে তুমুল তরজা। রাজ্য জুড়ে কতজন ভুয়ো ভোটার ঘুরে বেড়াচ্ছেন? কিন্তু ভুয়ো ভোটারের দাবি উড়িয়ে দিয়ে কখনও নির্বাচন কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলছে তৃণমূল আবার কখনও হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন, রাজ্যে SIR হবেই। SIR হলে কি সত্যি স্বচ্ছ ভোট হবে? নাকি SIR কে ঢাল করে রাজনৈতিক ফায়দা তুলতে চায় বিজেপি? প্রশ্ন তুলছে শাসকদল। ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে SIR? কেন রাজ্যের শাসকদল NRC-র সঙ্গে তুলনা করছে SIR-এর? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার রাত ১০টায়।
TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from T VMore posts in T V »
















Be First to Comment