নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৯ জুন, ২০২৫। আগুন। গোটা বিশ্ব জুড়ে আগুন জ্বলেছে শেষ দু সপ্তাহে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেড়ে নিয়ে ছিল প্রায় ৮ কোটি মানুষের প্রাণ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে এগিয়ে চলছিলাম। আর এই যুদ্ধের সূচনা হয়েছিল পশ্চিম এশিয়ায়। তেহরানে। ১৩ই জুন। অন্ধকার নামার পর। সেদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইজরায়েল ইরানকে ততক্ষন মারবে যতক্ষন প্রয়োজন হবে। মার্কিন বিমান বাহিনী আর সাবমেরিন আক্রমণ করে ইয়ানকে। কিন্তু না, বেশিদিন এই যুদ্ধ চলেনি। দু সপ্তাহেই আপাতত থেমেছে যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ করে ইজরায়েলের লাভ কী হল? কেন আমেরিকা জড়িয়ে পড়ল এই যুদ্ধে? ইরান কী শিক্ষা পেল নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য? কেন হল যুদ্ধ? শুধুমাত্র ইগোর লড়াই? আমেরিকা ইজরায়েলের দাদাগিরি? কী কারণ লুকিয়ে? আর শুধু কি আমেরিকা, রাশিয়াও তো দিনের পর দিন দাদাগিরি করছে। ইউক্রেন দেশটা শেষ তিনবছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কবে থামবে সেই যুদ্ধ? রাশিয়া সত্যি কি হাসিল করলো এই যুদ্ধ করে? এর শেষ কোথায়? কতটা বিপদের সামনে দাঁড়িয়ে পৃথিবী? সেই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’। ২৯ জুন ২০২৫, রবিবার, রাত ১০টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’…..।

More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from T VMore posts in T V »











Be First to Comment