নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৪ই মার্চ,২০২৬। পশ্চিম এশিয়া জুড়ে ১৫ দিনে একটুও কমেনি যুদ্ধের আঁচ। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে প্রতিদিন চলছে লাগাতার হামলা-পাল্টা হামলা। কোনও পক্ষই থামতে রাজি নয়। দুপক্ষের দাবি যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে তেল-অভিভ সহ ২০টি জায়গায় হামলা চালিয়েছে ইরান। আমেরিকার দূতাবাসে আঘাত হেনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। বন্ধ হয়েছে তৈল শোধনাগার রুইয়েস। অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জন্য পশ্চিম এশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল গোটা এশিয়া। এই যুদ্ধে বিশ্ব জুড়েই সঙ্কট সৃষ্টি হয়েছে। আমাদের দেশেও জ্বালানি বাজারে হাহাকার। নেই গ্যাস। প্রতিদিন বন্ধ হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ডোমেস্টিক গ্যাস। ৬০ টাকা দাম বেড়েছে। গ্যাসের অভাবে বাড়ছে অটো থেকে বিমান ভাড়া। আমাদের দেশে গরিব-মধ্যবিত্তের নাভিশ্বাস। কবে কাটবে সঙ্কট? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে শেষ হবে যুদ্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…১৫ মার্চ ২০২৬, রবিবার, রাত ১০টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…।

More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
More from T VMore posts in T V »











Be First to Comment