নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ নভেম্বর,২০২৫। বিহারের শিয়রে ভোট। এক দিকে বিজেপি-জেডিইউ। অন্য দিকে আরজেডি-কংগ্রেস। এত দিন বিহারের ভোট আবর্তিত হতো মূলত দু’টি চরিত্রকে ঘিরে। নীতীশ কুমার এবং লালুপ্রসাদ। জয়প্রকাশ নারায়ণের স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠা দুই বিহারী নেতা হরিহরআত্মা বন্ধু থেকে পরিণত হয়েছেন চরমতম শত্রুতে। রাজনীতির ময়দানে দু’জনেরই ছায়া দীর্ঘ হয়েছে, তবু এ বারের ভোটেও আলোচনা তাঁদের নিয়েই। আর এ বারই উঠে এসেছেন আর এক চরিত্র।
ভোটকুশলী প্রশান্ত কিশোর। মোদী থেকে মমতা— একাধিক মহারথীকে ভোট-বৈতরণী পার করানোর কৃতিত্ব যাঁর আস্তিনে। অতীতের পাটলিপুত্র, আজকের পটনা দখলের যুদ্ধে এই তিন চরিত্রের কে শেষ হাসি হাসবেন? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত ও ও গ্রাউন্ড রিপোর্ট সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’, ০২ নভেম্বর ২০২৫, রবিবার রাত ১০টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।

More from GeneralMore posts in General »
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
More from InternationalMore posts in International »
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- দাপুটে জয় ভারতের,দিশাহীন দক্ষিণ আফ্রিকা…
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।
More from T VMore posts in T V »

















Be First to Comment