নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২৪শে মে, ২০২৫। ৬ মে, মধ্যরাত পেরিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের মাটিতে ৯ টা পর-পর মিসাইল আক্রমণ ভারতের। অপেরেশন সিঁদুর। ২৬ জন নারীর সিঁথির সিঁদুর মোছার জবাব আমরা দিয়েছি। তছনছ হয়ে গেছে পাকিস্তান। ওদের জঙ্গি ঘাঁটি থেকে সেনা বেস। পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছি আমরা। এখন কোন পথে ভারতকে নাস্তানাবুদ করতে চাইছে পাকিস্তান? আমাদের দেশের মানুষকেই গুপ্তচর হিসেবে ব্যবহার করে? তাহলে আমাদের আর্মি যতই লড়াই করুক পাকিস্তানের সঙ্গে, বর্ডার সুরক্ষিত রাখতে প্রাণ দিক জওয়ানরা, দেশকে ঘুনপোকার মতো খেয়ে ফেলবে এই সব গুপ্তচররা। জোত্যিরানী মালহোত্রা একটা নাম এখন খবরের শিরোনামে। আগুন রূপ। একের পর এক আকর্ষণ কেড়ে নেওয়া ভিডিও। ট্রাভেল ব্লগেই লুকিয়ে চরবৃত্তির রহস্য? ট্রাভেল ভিডিও বানানোর অছিলায় পাকিস্তান সফর। সেখানেই যোগাযোগ আইএসআই কর্তাদের সঙ্গে? নাকি দিল্লিতে পাক দূতাবাসেই শুরু চরবৃত্তির? দিনের পর দিন চরবৃত্তি করে সে পাকিস্তানের কাছে বিক্রি করেছে দেশের তথ্য? কোন কোন স্পর্শকাতর জায়গায় ঘুরে বেরিয়েছে সে? ইউটিউব ভিডিওতেই ফাঁস করেছে সেনার স্ট্র্যাটেজিক লোকেশন? জ্যোতির কেঁচো খুঁড়তে আর কোন কেউটের নাম উঠে আসছে? সামনে আসছে অন্য কোন গুপ্তচরের নাম? জ্যোতির সঙ্গে পোহেলগাঁও কাণ্ডের কোন যোগ লুকিয়ে? উত্তর খুঁজতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ … ২৫ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ ……।

More from InternationalMore posts in International »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট পর্ব -২….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট পর্ব- ১….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘SIR-এর ষোলোকলা’…।












Be First to Comment