Press "Enter" to skip to content

কমনওয়েলথ গেমসে নতুন ইতিহাস সৃষ্টি হল…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৮ জুলাই, ২০২৮।  কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনটি ভারতীয় ক্রীড়াজগতের কাছে স্মরণীয় ! একের পর এক ঐতিহাসিক সাফল্য ! পদকের ঝুলি আরও ভারী। নতুন কিছু নজিরও !

দিনের শেষে ভারতের ঝুলিতে ছয়টি পদক। একই সঙ্গে একাধিক ভারতীয় ক্রীড়াবিদের পরবর্তী রাউন্ডে ওঠা।

দিনের শুরু ভারোত্তোলনে। মহিলাদের ৫৩ কেজি বিভাগে জ্ঞানেশ্বরী কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দিয়ে মোট ১৯৯ কেজি ওজন তোলেন। সেই সুবাদে রুপোর পদক। স্বর্ণপদক অল্পের জন্য হাতছাড়া হলেও খেলো ইন্ডিয়া প্রকল্প থেকে উঠে আসা এই তরুণী প্রমাণ করে দিলেন, দেশের ভবিষ্যৎ ভারোত্তোলনের মঞ্চে উজ্জ্বল !

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস লেখেন হাই জাম্পার সর্বেশ কুশার। পুরুষদের হাই জাম্পে জিতে নেন রুপোর পদক। এই সাফল্যের মধ্য দিয়েই তিনি গড়ে ফেললেন নতুন ইতিহাস। এতদিন পর্যন্ত কমনওয়েলথ গেমসে হাই জাম্পে ভারতের সেরা সাফল্য ছিল ব্রোঞ্জ পদক। সেই রেকর্ড ভেঙে সর্বেশ এখন এই ইভেন্টে ভারতের সর্বকালের সেরা পারফর্মার।

দিনের সবচেয়ে বড় আনন্দ প্যারা গেমসে। মহিলাদের এফ–৫৭ শটপাট ইভেন্টে অংশ নেন ভারতের দুই ক্রীড়াবিদ। দিনের শেষে দু’জনের গলাতেই পদক ! ৯.৮১ মিটার দূরে শট ছুড়ে শর্মিলা ধনকড় জিতে নেন সোনার পদক। এই প্রথমবার কমনওয়েলথ প্যারা গেমসে কোনও ভারতীয় সোনার পদক জিতলেন। অন্যদিকে একই ইভেন্টে ভারতের শিল্পা শায়লা প্রথমে চতুর্থ স্থানে ছিলেন। পরে তৃতীয় স্থানাধিকারীর থ্রো বাতিল হওয়ায় ব্রোঞ্জ পদক তাঁর ঝুলিতে। একই ইভেন্ট সোনা এবং ব্রোঞ্জ জিতে ভারত গড়ে আরেকটি নজির। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই প্রথম একই ইভেন্টে দুই ভারতীয় পদক জিতলেন।

দিনের শেষে ভারোত্তোলন থেকেও আসে আরও দুটি পদক। পুরুষদের ৭৯ কেজি বিভাগে ভাল্লুরি অজয় বাবু মোট ৩৩০ কেজি ওজন তুলে জিতে নেন রুপোর পদক। অন্যদিকে মহিলাদের ৫৮ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী মোট ১৯৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।

বক্সিংয়েও ভারতের সম্ভাবনা উজ্জ্বল। শচীন শিয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল এবং সাক্ষী চৌধুরিও পদক জয়ের একেবারে দোরগোড়ায়।

তবে সব খবর সুখের নয়। অ্যাথলেটিক্সে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি কয়েকজন তারকা ক্রীড়াবিদ ! এম শ্রীশংকর এবং গুরিন্দরবীর সিংদের পারফরম্যান্স ভাল নয় !

সব মিলিয়ে, পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে ১০টি পদক। তার সঙ্গে একাধিক নতুন ইতিহাস, রেকর্ড এবং ভবিষ্যতে আরও পদকের স্বপ্ন। লড়াই এখনও বাকি, কিন্তু বিশ্বমঞ্চে ভারতের ক্রীড়াশক্তি দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছে।

ভারতের ক্রীড়াবিদদের এই সাফল্যে আমাদের তরফ থেকেও থাকল শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *