মধুমিতা শাস্ত্রী : ২৭ জুলাই, ২০২০। গ্রাম বাংলার অতি পরিচিতি একটি ফল কামরাঙ্গা। এটিকে গুরুত্বপূর্ণ ভেষজ ফল বলা যেতে পারে। বাড়ির আনাচে কানাচে সহজেই এই ফল চাষ করতে পারেন। আর যদি জায়গা না থাকে তাহলে টবেও এই গাছ চাষ করতে পারেন। এই গাছ মাঝারি আকৃতির হয়। কামরাঙ্গা বাজারেও অনেক সস্তায় কিনতে পাওয়া যায়।দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত পাওয়া যায় কামরাঙ্গা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় এই ফল পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ক্যারামবুলা এবং ইংরেজিতে একে স্টার ফ্রুট বলা হয়। এটি কাটলে দেখতে স্টারের মতো বলে একে স্টার ফ্রুট বলা হয়। যদিও আমরা একে কামরাঙ্গা নামেই চিনি। এটি টক মিষ্টি স্বাদের ফল। এটি কাঁচা অবস্থায় সবুজ থাকে আর পাকলে হলুদ রঙের হয়। থাইল্যান্ডে এক ধরণের মিষ্টি কামরাঙ্গা পাওয়া যায়।
এখন আমরা জেনে নেব কামরাঙ্গার কী কী উপকারিতা আছে। কামরাঙ্গার শুধু উপকারী নয়, কিছু অপকারী গুণও আছে। আগে উপকারী গুণগুলো জেনে নিই।গর্ভাবস্থায় কামরাঙ্গার উপকারিতা।ফলিক অ্যাসিডে ভরপুর কামরাঙ্গা। ডাক্তাররা গর্ভাবস্থার পূর্বে থেকেই ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দেন। গর্ভাবস্থায় একজন মায়ের প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করতে হয়। কামরাঙ্গা ভিটামিন বি- ৯ অর্থাৎ ফলিক অ্যাসিডে ভরপুর। তাই সাপ্লিমেন্টের বিকল্প হিসেবে এটিকে খাদ্যতালিকায় রাখতে পারেন।
খাদ্যনালির ক্যানসার প্রতিরোধক।কামরাঙ্গায় উপস্থিত এলজিক অ্যাসিড খাদ্যনালি বা অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্শ রোগে উপকার পাওয়া যায়।দুই গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়ো রোজ একবার করে খেলে অর্শরোগে উপকার পাওয়া যায়। এছাড়া শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী। এর শেকড় বা মূল বিষনাশক হিসাবে ব্যবহৃত হয়। কামরাঙ্গার পাতা ও ডগার গুঁড়ো খেলে উপকার পাওয়া যায়। পাকা কামরাঙ্গা রক্তক্ষরণ বন্ধ করে। কামরাঙ্গা ত্বক মসৃণ করে।
এবার আসি কামরাঙ্গার ক্ষতিকারক দিকে। যাদের সুগার, কিডনির সমস্যা, হার্টের অসুখ আছে তাদের এই ফল খাওয়া উচিত নয়।
কামরাঙ্গা বহু গুন সম্পন্ন ও রোগ প্রতিরোধ করে……….
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment