Press "Enter" to skip to content

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ‘শুভ রথযাত্রা’ বিশেষ বার্ষিকী অফার ১৩ জুলাই থেকে ১৮ জুলাই, ২০২৬…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ জুলাই, ২০২৬। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ১৩ থেকে ১৮ জুলাই, ২০২৬ পর্যন্ত আয়োজন করছে ‘শুভ রথযাত্রা’ বিশেষ বার্ষিকী অফার।

১৯৬০ সালে পবিত্র রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর যাত্রা শুরু হয়েছিল। সেই শুভ সূচনাকে স্মরণ করে এবং ঈশ্বরের আশীর্বাদ ও গ্রাহকদের অকুণ্ঠ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর আয়োজিত হয় ‘শুভ রথযাত্রা উৎসব’।

তাই এই উৎসবের আনন্দে গ্রাহকদের জন্য রয়েছে ঝলমলে গয়নার সম্ভার, আকর্ষণীয় ছাড়, লাকি ড্র এবং একাধিক বিশেষ উপহার।

প্রতিবারের মতো এবারেরও বিশেষ আকর্ষণ হল ভগবান শ্রীজগন্নাথের ঐশ্বর্যময় ভাবধারায় অনুপ্রাণিত এক অনন্য স্বর্ণালঙ্কারের সংগ্রহ।

এছাড়াও রয়েছে সোনার, হীরের এবং রুপোর গয়নার বিস্তৃত সম্ভার এবং নানা আকর্ষণীয় অফার—

• সোনার গয়নার মেকিং চার্জে ১৫% ছাড়

• হীরের গয়নার মেকিং চার্জে ৬৫% ছাড়

• রুপোর গয়নার এমআরপি-তে ১০% ছাড়

• গ্রহরত্নের এমআরপি-তে ১৫% ছাড়

• লাকি ড্র-তে জেতার সুযোগ – আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স

• বিশেষ ভাবে উল্লেখযোগ্য, প্রত্যেক গ্রাহকের জন্য রয়েছে পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ।

এর পাশাপাশি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর জনপ্রিয় পরিষেবাগুলিও যথারীতি উপলব্ধ থাকবে— • ‘সোনায় সোহাগা’ (সোনা, রূপা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম) • পুরনো সোনার বিনিময় নতুন গয়না কেনার সুবিধা।

• IGI / GSI সার্টিফায়েড রত্নপাথর।

সব মিলিয়ে রথযাত্রার উৎসবের আবহে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার ও ঝলমলে কেনাকাটার অভিজ্ঞতা।

আজ এক প্রতীকী অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা এবারের বিশেষ রথযাত্রা জুয়েলারি কালেকশন উন্মোচন করেন। প্রতি বছরের মতো এবারও এই শুভ মুহূর্তটি উৎসর্গ করা হয় বিশ্বনাথ ভগবান শ্রীজগন্নাথের চরণে।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন,

“গত বছর ‘শুভ রথযাত্রা’ উপলক্ষে পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের প্রধান সিংহদ্বারে শ্রীজগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত শ্রী জগন্নাথ কুমার দইতপতি-র শুভহস্তে ‘ভগবান শ্রীজগন্নাথের ভাবধারায় অনুপ্রাণিত’ বিশেষ স্বর্ণালঙ্কার সংগ্রহের উদ্বোধন করা হয়েছিল। তাঁর আশীর্বাদে সেই স্মরণীয় মুহূর্ত আমাদের সারাজীবনের প্রেরণা হয়ে থাকবে। তাই এ বছরও আমরা সেই পবিত্র অনুভূতিকেই নতুন করে স্মরণ করছি।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “রথযাত্রা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজ থেকে ছেষট্টি বছর আগে এই শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর পথচলা শুরু হয়েছিল। ভগবান শ্রীজগন্নাথের আশীর্বাদেই আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। তাই প্রতি বছর এই শুভ দিনটিকে আমরা কৃতজ্ঞতা ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করি।”

রূপক সাহা আরও বলেন,  “আমাদের প্রিয় গ্রাহকদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এতদূর এগিয়ে নিয়ে এসেছে এবং ভবিষ্যতের পথ চলার প্রেরণা জুগিয়েছে। তাই ‘শুভ রথযাত্রা’ অফার আসলে আমাদের সকল গ্রাহক-বন্ধুদের প্রতিই কৃতজ্ঞতা জানানোর একটি আন্তরিক প্রয়াস।”

১৩ থেকে ১৮ জুলাই, ২০২৬ পর্যন্ত এই বিশেষ ‘শুভ রথযাত্রা’ অফার চলবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর সমস্ত শোরুমে—

ত্রিপুরা : আগরতলা, ধর্মনগর ও উদয়পুর।

কলকাতা : বেহালা, বারাসত ও গড়িয়াহাট।

সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন রূপক সাহা এবং অর্পিতা সাহা।

তারা বলেন আসুন, ভগবান শ্রীজগন্নাথের নাম স্মরণ করে উৎসবের আনন্দে সামিল হই।

 

জয় জগন্নাথ !!!

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *