নিজস্ব প্রতিনিধি: হাওড়া, ২ মার্চ ২০২৬। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে হাওড়ার বেলুড় অঞ্চলে এক অনন্য সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ছবি দেখা গেল। ৩৭ নম্বর বি.কে. পাল টেম্পল রোড, বেলুড়, হাওড়ায় অবস্থিত হামজা অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবী শাকিল আহমেদ আত্তারি -এর উদ্যোগে এক বৃহৎ ইফতার পার্টির আয়োজন করা হয়। এলাকাবাসী, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় সন্ধ্যায় নাতের সুরে সূচনা- অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রখ্যাত নাতখাঁ Meraj Attari। তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠে পরিবেশিত নাতে মাহফিল প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। উপস্থিত মুসল্লিরা গভীর মনোযোগ সহকারে নাত শ্রবণ করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য অনুভব করেন।
ইফতার ও নামাজের পর প্রেরণাদায়ক ভাষণ-ইফতার ও মাগরিবের নামাজ আদায়ের পর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুম্বই থেকে আগত বিশিষ্ট আলেম সৈয়দ আজম আলী। তাঁর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যে তিনি রমজানুল মোবারকের ফজিলত, সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মসংযম ও সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দেয়।”
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিলেন
Faizur Rahman Attari, Azad Attari, Abdus Salam Attari এবং Afroz Attari-সহ আরও বহু সম্মানিত ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
আয়োজনে যাঁদের অক্লান্ত পরিশ্রম পুরো কর্মসূচিকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন Afser Ali Guddu, Akbar Ali, Azad Ansari এবং Saber Ali। তাঁদের পরিকল্পনা, সমন্বয় ও পরিশ্রমে ইফতার মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
সম্প্রীতির অনন্য বার্তা
এই ইফতার মাহফিল কেবল একটি ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিভিন্ন স্তরের মানুষ একসাথে ইফতার ও নামাজে অংশগ্রহণ করে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। পবিত্র রমজানের এই মাহফিল বেলুড়-হাওড়া অঞ্চলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।











Be First to Comment