Press "Enter" to skip to content

বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।

Spread the love

মনোজিৎ গাইন : বিশিষ্ট লেখক, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬। বাংলাদেশ এই ভোটে আরও একবার বুঝিয়ে দিল সেখানে বাঙালি সংস্কৃতিই চলবে, রাজাকার জামাতিদের পাকিস্তানপন্থী ধর্মীয় মৌলবাদী ভাবধারা চলবে না। ৭১-এ যে নরপশুরা লাখ লাখ বাঙালি নারীকে পাকিস্তানী ইয়াহিয়া হানাদার বাহিনীর দ্বারা নৃশংসভাবে ধর্ষণের পরে হত্যা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই রাজাকার-আলবদর-জামাতিরা পরাজিত। অভিনন্দন বিএনপি-কে। বাংলাদেশে আবার বাঙালি সংস্কৃতি বিকশিত হোক। হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। দুই বাংলার সাংস্কৃতিক আদানপ্রদান আবার আগের মতোই শুরু হোক। আর প্রিয় ক্রিকেটার সাকিব-উল-হাসান আবার বাংলাদেশের জার্সিতে ক্রিকেট মাঠ মাতাক।
জয় বাঙালিয়ানা।

ছবি – কৃতজ্ঞতা স্বীকার: গার্ডিয়ান।

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.