Press "Enter" to skip to content

আই আইএইচটির প্রতিষ্ঠাবার্ষিকী গ্রামীণ জনস্বাস্থ্য পরিষেবার দিশারী ডা. বিরল মল্লিকের ৯৯তম জন্মদিবস উদযাপন…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ জানুয়ারি, ২০২৬। ৮ জানুয়ারি ভারতীয় জনস্বাস্থ্য পরিষেবার দিশারী, স্বাধীনতা সংগ্রামী ও লোকহিতৈষী ড. বিরল মল্লিকের ৯৯তম জন্মদিন পালন করা হল ২২৬, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে। তিনি ছিলেন ইন্ডিয়ান রুরাল হেলথ অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং এর প্রতিষ্ঠাতা। এদিন ছিল এই ২ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী ও। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ আই আই এইচ অ্যান্ড পি এইচ র প্রাক্তন অধিকর্তা তথা ডিন অধ্যাপক ডাঃ মধুমিতা দোবে। প্রয়াত ডা. বিরল মল্লিক কে স্মৃতিচারণ করেন তারই সুযোগ্য ছেলে ইন্ডিয়ান রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি সুবীর মল্লিক। তাঁকে শ্রদ্ধা জানান ইন্ডিয়ান রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন এর সংগঠক সহ অন্যান্যরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং এর প্রিন্সিপ্যাল অধ্যাপক রাম নারায়ণ মন্ডল উপস্থিত সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের দিশারী ডা. বিরল মল্লিকের স্বপ্ন ছিল জনস্বাস্থ্যের পেশাদার তৈরি করা। আমরা তাঁর স্বপ্নপূরণের কাজ করে চলেছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং এ কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে বেসিক ট্রেনিং থাকলে ভরতি হতে পারেন। বছরে ২ টি সেশন জানুয়ারি ও জুন মাসে। ১ বছরের স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্স পাশ করার ভারতীয় রেলওয়ে, পোর্ট, পুরনিগম, মিউনিসিপ্যালিটিতে চাকরি পাওয়া যায়। গত বছর বিধাননগর পুরসভায় এখানকার ১৯ জন ছাত্রছাত্রী চাকরি পেয়েছেন। এছাড়াও অনেকে ভারতীয় রেলওয়ে সহ নানা সরকারী সংস্থায় চাকরি করছেন। এই কোর্স পাশ করার পর কাউকে চাকরির জন্য বসে থাকতে হয় না।
কানেক্ট, কোলাবোরেট অ্যান্ড অ্যাক্ট ফর ওয়ান হেলথ নিয়ে আলোচনা করেন ডা. মধুমিতা দোবে। এছাড়াও আলোচনায় অংশ নেন ডা. অরিষ্ঠ লাহিড়ী, সুইটি সুমন ঝা।
প্রাইমারি হেলথ কেয়ারের জন্য সম্মানিত করা হয় সুব্রত বিশ্বাস, হাবিবুর রহমান ও আবুল হাসান কে। এই অনুষ্ঠানে ভুরিভোজের ও এলাহি আয়োজন ছিল।

More from EducationMore posts in Education »
More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.