নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালী, ৩ জানুয়ারি, ২০২৬। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে সাড়ম্বরে পালিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল পূর্ণিমা। প্রতি বছর পৌষ পূর্ণিমার তিথিতে বিশ্বমানব কল্যাণের প্রার্থনায় সঙ্ঘের বিভিন্ন শাখায় এই আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কানমারী শাখা থেকে বিদ্যাধরী নদীর ঘাটে যান ভক্ত ও শিষ্যরা। সেখানে ত্রিশূল স্নানের আয়োজন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে পূজা-আরতি, শান্তি যজ্ঞ এবং ভক্তি সঙ্গীতের মাধ্যমে সারাদিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান।
ত্রিশূল পূর্ণিমা উপলক্ষে সাধন-সংকল্প গ্রহণ, মহাজাগতিক শক্তির বিস্তার, ত্রিতাপ মুক্তি এবং সৃষ্টি–স্থিতি–প্রলয়ের সমন্বয়ের প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯১৬ সালে ত্রিশূল প্রতিষ্ঠার মাধ্যমে মানবকল্যাণের ব্রত গ্রহণ করেছিলেন। তাঁরই তপস্যা ও বাণীকে স্মরণ করেই পৌষ থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত এই পালন চলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের নবীন সন্ন্যাসী স্বামী নীলাচলানন্দ, প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমের স্বামী হৃদয়ানন্দ এবং স্থানীয় বিধায়ক শ্রী সুকুমার মাহাতো।
এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এলাকার সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ….।

More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
More from SocialMore posts in Social »
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।









Be First to Comment