শুভ্রনীল দাস : কলকাতা, ৩০ নভেম্বর , ২০২৫। স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে।
শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে।
এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে অংশ নেন ড. সুরজিত রায়, অদিতি গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য, স্বর্ণালী পাল, শুভাশিস মজুমদার, ইন্দ্রানী ভট্টাচার্য এবং সুদীপ্তা মুখোপাধ্যায়। সংকলন ও গ্রন্থনা করেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। সঙ্গতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অমিত রঞ্জন রায়।
অনুষ্ঠানে এদিন আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্বর্ধনা।
বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল কলকাতায়….।

More from CultureMore posts in Culture »
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতারে সামিল বিশিষ্টজন..।
- Vichar Manch Honours Eminent Personalities from Diverse Fields; Usha Uthup Conferred with Lifetime Achievement Award….
- ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
More from InternationalMore posts in International »
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতারে সামিল বিশিষ্টজন..।
- ইস্টবেঙ্গল ক্লাবে অ্যাথলেটিক্স সন্মানিত করা হল ক্রীড়া জগতের বিশিষ্টদের….।
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।
- তপসিয়ায় নতুন বিপণির হাত ধরে আধুনিক গৃহ-সজ্জায় আভিজাত্যের নতুন সংজ্ঞা নিয়ে এলো ‘সেভেন ডিজাইনস’….।
- ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…।










Be First to Comment