গোপাল দেবনাথ: কলকাতা, ৩০এপ্রিল ২০২০। লক ডাউনের একঘেয়েমি কাটাতে প্রেম?
জানতে হলে চট করে দেখে নিতে হবে টিভি ওয়ালা মিডিয়ার লক ডাউনের ছোট ছবি
‘প্রেমে লকডাউন! পরিচালনায় দেবারতি গুপ্ত, অভিনয়ে অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখার্জী এবং প্রান্তিক ব্যানার্জী! তবে পরিচালক নয় কেবল সৃজনে সহায়তা করছেন এমনি বক্তব্য দেবারতির। তিনি আরও বলেন এই লক ডাউনের একঘেয়েমি কাটেই বন্ধু অমিত (অমিত গাঙ্গুলি – টিভি ওয়ালা মিডিয়ার কর্ণধার) সঙ্গে এই কাজ। সঙ্গে জুটে গেল আরও কিছু বন্ধু (অনুরাধা, অনুভব,এবং প্রান্তিক )। এই মজাদার প্রেমের ছবির সম্পাদনার দায়িত্বে আছে শুভ ভট্টাচার্য আবহ সঙ্গীত করেছেন অম্লান! ছবির মজাদার মোচড়ে লক ডাউনের বিরক্তি খানিকটা হলেও কাটিয়ে দেবে কয়েক মুহূর্ত, মত দেবারতির। গৃহকর্মে নিপুণ (পড়ুন রান্নায় ) হয়ে ওঠা পুরুষ এই গুনকেই হাতিয়ার করে প্রেম নিবেদন করে পাড়ার রূপসীকে, আরেক বন্ধুর সাহায্যে। তারপর ?
জানতে হলে, দেরী না করে এখুনি টিভি ওয়ালা মিডিয়ার ফেসবুক পেজে বা ইউ টিউব চ্যানেলে গিয়ে দেখে নিন ছোট ছবি ‘প্রেমে লকডাউন’।
না হওয়া প্রেম, হঠাৎ লক ডাউনে প্রেম জমে ওঠা; মজাদার ডায়লগ আর তিন অভিনেতার ততোধিক মজার অভিনয় গোটা ছবিটাকে করে তুলেছে রীতিমত আনন্দদায়ক! অনুভব, অনুরাধার, প্রান্তিকের অভিনয় দিব্যি উপভোগ করবে দর্শক! মতামত অমিত গাঙ্গুলির। ‘টিভি ওয়ালা মিডিয়া’ আরও নানান চমক নিয়ে আসছে এই লক ডাউনেই। সেইগুলো বিনোদনের পাশাপাশি এই সঙ্কটের সময় সামাজিক দায়িত্বও পালন করবে বলেই জানলেন ‘টিভি ওয়ালা মিডিয়ার’ কর্ণধার অমিত গাঙ্গুলি।
টিভি ওয়ালা মিডিয়ার নিবেদন ‘প্রেমে লকডাউন!
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment