নিজস্ব প্রতিনিধি : মন্মথপুর, ২৩ অক্টোবর, ২০২৫। শুভ ভাইফোঁটার পবিত্র দিনে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য গণ ভাইফোঁটা অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ আয়োজনে ১৩০ জন ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।
অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা অংশ নেন। ছোট থেকে বড় সবাই মিলে আনন্দ-উল্লাসে দিনটি উদ্যাপন করেন। ভাইফোঁটা থেকে বঞ্চিত ভাই-বোনেরা এই উদ্যোগের মাধ্যমে আত্মিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন।
প্রথা অনুযায়ী পাঁচরকম মিষ্টি, পাঁচরকম ফল এবং উপহার দিয়ে ভাইফোঁটার পূর্ণাঙ্গ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রসাদ গাঙ্গুলি এবং ডাঃ শম্ভু নাথ চৌধুরী।
মন্মথপুর প্রণব মন্দিরের এই মানবিক ভাবনায় স্থানীয় এলাকাবাসী ও ভাই-বোনহীন বহু পিতা-মাতা অত্যন্ত খুশি হন। সকলের উপস্থিতিতে দিনটি পরিণত হয় সৌহার্দ্য ও ভালোবাসার এক মহোৎসবে।
গণ ভাইফোঁটা উৎসবে মুখর হল মন্মথপুর প্রণব মন্দির….।

More from CultureMore posts in Culture »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..














Be First to Comment