গোপাল দেবনাথ : কলকাতা, আগস্ট, ২০২৫। কলকাতা ময়দানে খেলাধুলো কে সঙ্গী করে ইস্টবেঙ্গল ক্লাবের একের পর এক নিত্যনতুন উদ্যোগ। এই আগস্টে শহরের খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়দের জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য বাঙালির প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে এলো বিনা অর্থে অ্যাম্বুলেন্স পরিষেবা। চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে খেলার মাঠে যুযুধান যতোই থাক না কেন সেখানে সেই ক্লাবের প্রয়োজনেও এক ডাকে পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের এই অ্যাম্বুলেন্স।
এই আপতকালীন পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্লাবের একঝাঁক কর্মকর্তা। ছিলেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জিব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষ কর্তা দেবব্রত সরকার প্রমুখ। ছিলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা। ইস্টবেঙ্গল ক্লাবের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ময়দানের ক্লাব কর্তারা।
খেলোয়াড়দের স্বার্থে ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে বিনা অর্থে অ্যাম্বুলেন্স পরিষেবা…।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment