নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২১ আগস্ট, ২০২৫। স্বামীজীর আদর্শকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে বিশ্বধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আগামী ১১ই সেপ্টেম্বর সেই ঐতিহাসিক ঘটনার ১৩৩ বছর। ঐ বছরে প্রতিষ্ঠিত হয় আইএফএ। এই বিষয়টা মাথায় রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আই এফ এ’র যৌথভাবে শুরু করতে চলেছে “স্বামী বিবেকানন্দ কাপ”- জেলা ক্লাব ফুটবল প্রতিযোগিতা। ২৩ টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার ৮ টি ক্লাব নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। জেলা চ্যাম্পিয়নরা অন্য জেলা চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে। তারপরে নির্ধারিত হবে রাজ্যের চ্যাম্পিয়ন ও রানার্স আপ জেলা। প্রতিযোগিতা শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। খেলা হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। মোট ৩৯০ টি খেলা হবে। যে জেলার খেলোয়াড় সেই জেলাতেই খেলতে পারবেন। ফাইনাল হবে আগামী বছরের মার্চ মাসে ।মোট আর্থিক পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বাংলার ফুটবলের সাপ্লাই লাইন তৈরি করা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, আই এফ এ -র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, আই এফ এ’র সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল সহ অন্যরা।
স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল জেলা ভিত্তিক খেলা হবে ৩৯০ টি …।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment