Press "Enter" to skip to content

বিশ্বমঞ্চে ভারতের আরেকটি গৌরবময় অধ্যায়….।

বুম্বা মুখার্জী : আসানসোল, ২৮ জুন, ২০২৬। জার্মানির সুহলে অনুষ্ঠিত ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় এবং নতুন জুনিয়র বিশ্বরেকর্ড গড়ে দেশকে গৌরবান্বিত করলো শম্ভভী শ্রাবণ ক্ষীরসাগর ও আসানসোলের কৃতি সন্তান অভিনব সাউ।

বিশেষ করে অভিনব’র ঐতিহাসিক সাফল্যে সমগ্র আসানসোল আজ গর্বিত। তোমার এই  বিশ্বমঞ্চে অর্জন আগামী প্রজন্মকে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে, এই বিশ্বাস আসানসোল বাসীদের আছে।

কৃতি দু’জনকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও এভাবেই বিশ্বমঞ্চে ভারতের নাম আরও উজ্জ্বল করে তুলবে, এই শুভ কামনা রইল।

 

More from SportsMore posts in Sports »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *