নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ ডিসেম্বর, ২০২৪। আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা, রহস্যময় এবং তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনাও। মনের সেই অজানা অনুভূতির খোঁজ বা সুলুক সন্ধান দিতে ‘অন্দরের ঘর,বাইরের ঘর’ নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেবাঞ্জন পান। দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক মেলবন্ধন লেখাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। মনকে বোঝার, জানার বা তার হদিশ পাওয়ার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ডা. পান খুব সহজ ও সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন। প্রকাশক ভাষা সংসদ ও মাইন্ড সেটের উদ্যোগে বিধাননগর ঐকতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও প্রচেত গুপ্ত এবং ড. নির্মল কুমার ইন্দ্র। তাঁরা জানান, নানা দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এই বইটি। লেখক ডা. দেবাঞ্জন পান বলেন, মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসাবে ভাবি। কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেখানে মস্তিস্ক ও ব্রেনের একটা বড় ভূমিকা রয়েছে।
তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে সেটাই তুলে ধরতে চেয়েছেন। প্রকাশক ও সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন, পান্ডুলিপি হিসেবে লেখাগুলো যখন পড়েন তখন মনের মধ্যে নানা প্রশ্নের তিনি উত্তর খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন বইটি তিনি প্রকাশ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সংসদের সহ-সম্পাদক বিবেক চট্টপাধ্যায়,মৌসুমি দে, মাইন্ডসেটের সি ই ও শ্রেয়সী চ্যাটার্জি, ড. প্রিয়াঙ্কা পল সহ বহু বিশিষ্ট ব্যক্তি ।
প্রসিদ্ধ সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অদিতি চক্রবর্তী
মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’ পুস্তক প্রকাশ….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।












Be First to Comment